পাবনায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

পাবনা সদর থানাধীন আরিফপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২, ৯৫০ টাকা এবং একটি বাটন মোবাইলসহ মো. জনি প্রামাণিক (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাবনা ​পুলিশ সুপারের নির্দেশে ও পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)-এর তত্ত্বাবধানে থানার সিআরটি টিম এই অভিযান পরিচালনা করে। 

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার আরিফপুর পশ্চিমপাড়া মিলন কমিশনারের বাড়ি সংলগ্ন আলামিন স্টোরের সামনে অভিযান চালানো হয়। অভিযানে বুলবুল প্রামাণিকের ছেলে জনি প্রামাণিককে ১৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

​পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পাবনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



 

সর্বশেষ সর্বাধিক পঠিত