কবিতা

সাফল্য ও মনঃকষ্ট

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

প্রতিমা কেনা-বেচার মোকামে নিজেকে বিক্রি ছাড়া
আমার আর কোনো বাণিজ্যিক সফলতা নাই।

দাঁতরাঙা ফুলের ঘ্রাণশূন্যতার ঝাপসা চোখে
খোতেশস্থাবাগ পারিবারিক গোরস্থান ঘেঁষে শুয়ে থাকা 
বৃদ্ধ কুকুরটার শেষ দিনগুলো ছাড়া—
আমার আর কোনো মনঃকষ্ট নাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত