মিরপুরে ডিবিএইচ ফাইন্যান্সের ১৯তম শাখা উদ্বোধন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

রাজধানীর মিরপুরে নতুন শাখা চালু করেছে গৃহঋণ প্রদানকারী বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। নতুন এ শাখার মাধ্যমে মিরপুর ও আশপাশের এলাকার গ্রাহকেরা গৃহঋণ, স্থায়ী আমানতসহ বিভিন্ন আর্থিক সেবা পাবেন।

সম্প্রতি মিরপুর সেকশন-১১-এর ব্লক-এ, রোড-৩ (মেইন রোড), বাড়ি-১৫-এ অবস্থিত এইচএএল-জিবিডিএল কাজী মর্নিং গ্লোরি ভবনের চতুর্থ তলায় শাখাটির উদ্বোধন করা হয়।

ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসিমুল বাতেন আশা প্রকাশ করেন, মিরপুর শাখা এ অঞ্চলের আবাসন খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। পাশাপাশি শাখাটি কোম্পানির ব্যবসা সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা পালন করবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।

প্রচলিত গৃহঋণের পাশাপাশি ডিবিএইচ ফাইন্যান্স গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত ইসলামি গৃহায়ণ অর্থায়ন সুবিধাও দিয়ে থাকে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত