১ নভেম্বর থেকে আবারও ক্যাম্পেইন

বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন ১৫ জন গ্রাহক। অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলা ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারীরা এ পুরস্কার পান। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী ৪৮০ জন গ্রাহক পেয়েছেন ক্যাশব্যাক।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়।

আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে এ ক্যাম্পেইন, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ সময় বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধ করে একজন গ্রাহক জিতে নিতে পারবেন একটি স্মার্ট টিভি।

পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী গ্রাহক পাবেন ৫০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। এভাবে মোট ৪৮০ জন গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, ক্রেডিট কার্ডের বিল ও সরকারি ফিসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করা যায়। বিল পরিশোধের পর গ্রাহকেরা পরিবেশবান্ধব ডিজিটাল রসিদও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত