গীতিকার রাশিদুল হাসান চাঁদ এর কথায় প্রকাশ পেয়েছে মোহাম্মদ মিলনের গান 'যে স্বপ্ন'। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘সেরাকণ্ঠ’ খ্যাত শিল্পী জরিন। এটির সুর ও সংগীত পরিচালনায় রোহান রাজ। এফএস মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করেছে।
গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, 'রাশিদুল হাসান চাঁদ ভাই এই সময়ে দারুণ লিখছেন। সম্প্রতি তার কথায় কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এই গানটিও আশা করছি সবার ভালো লাগবে।'
গীতিকার রাশিদুল হাসান চাঁদের লেখা ও সুরে গান গেয়েছেন মনির খান, আকাশ মাহমুদ, পারভেজের মতো গুণী শিল্পীরা। সম্প্রতি তার লেখা এবং আকাশ মাহমুদ ও লিটা সরকারের গাওয়া ‘ওরে চামেলি’ গানটি শ্রোতা মহলে সাড়া ফেলেছে। এছাড়া সজীব ও পূজার কন্ঠে " এতো সুখ" গানটিও শ্রোতারা শুনছেন বলে জানান তিনি।