৭১ ও ২৪-এর পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের বিরোধী দল মহান জাতীয় সংসদে বসে একধরনের বক্তব্য দেয় আর বাইরে এসে ঠিক তার উল্টো বক্তব্য দেয়। এই দ্বিচারিতার রাজনীতি জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপি পরিবারের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন। যুবদলের নেতাকর্মীরা পলাতক ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের প্রশ্নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পলাতক খুনি হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাঁর এ দেশে ফিরে আসার সুযোগ নেই। আর আসতে চাইলে দেশের প্রচলিত আইনে বিচার হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, অ্যাডভোকেট ফিরোজ, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত