সকাল আর সন্ধ্যার বাতাসে বইছে শীতের আমেজ। আলমারি থেকে তাদের শীতের কাপড় নামানো শুরু করতে হবে। শীতের কাপড় সরাসরি ব্যবহারও করা যাবে না। প্রথমত কাপড়ে ভ্যাপসা গন্ধ তার সঙ্গে ময়েট নামক সূক্ষ্ম পোকার সংক্রমণ। এতে অ্যালার্জি, র্যাশ ওঠা ও শ্বাসকষ্ট হতে পারে।
সোয়েটার : সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নেওয়া ভালো। সোয়েটার কখনোই ব্রাশ বা হাত দিয়ে রগরিয়ে ঘষে বা কেচে ধোয়া উচিত নয়। তাতে করে সোয়েটারের আকার নষ্ট হয়ে যাবে। ধোয়ার পর অন্যান্য কাপড়ের মতো না চিপে হালকা নিংড়ে নিয়ে রোদে শুকাতে দিন।
ফ্লানেলের কাপড় ও চাদর: কাপড়ের ক্ষেত্রে সাবান ও ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুলে কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকে। বেশি ময়লা হলে হালকা গরম পানি মিশিয়ে নিয়ে ভিজিয়ে রেখে, পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
কোট বা লেদারের কাপড়: কোট আর লেদারের কাপড় ড্রাই ক্লিন করিয়ে পরিষ্কার করতে হবে। এসব কাপড় ব্যবহারের পর নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে হ্যাংগারে ঝুলিয়ে রাখতে হবে।
লেপ ও কম্বল : লেপ ব্যবহারের আগে কড়া রোদ লাগিয়ে কভারে ভরে গায়ে দিতে হবে। কম্বল ব্যবহারের আগে ড্রাই ক্লিন করিয়ে নিলে ভালো। কম্বলে খুব দ্রুতই ময়লা জমে তাই কম্বলে কভার লাগিয়ে ঢেকে রাখলে ময়লা হবে না।
কাশ্মীরি ও পশমী চাদর : শীতের সময় কাশ্মীরি ও পশমী চাদর ব্যবহারের আগে ভালোভাবে রোদ লাগিয়ে এরপর গায়ে দিতে হবে। চাদর ড্রাইওয়াশ করে ব্যবহার করা ভালো থাকবে।
মোজা, মাফলার ও টুপি: শীতে সোয়েটার, চাদরের চেয়ে বেশি ময়লা হয় মোজা, টুপি ও মাফলার। কাজেই কয়েক দিন পরপর এগুলো সাবান বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে।