শাহরুখের ‘কিং’-এর পোস্টার প্রকাশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ এএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পোস্টারে থাকা ‘কাতিল নেহি... আশিক হ্যায়’ ক্যাপশনটি ভক্তদের মনে করিয়ে দিয়েছে তার জনপ্রিয় সিনেমা ‘বাদশাহ’-এর কথা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও রাঘব জুয়াল। এর আগে গত বছরের নভেম্বরে একটি ভিডিওর মাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন এই পোস্টারে অভিনেতার ভিন্নধর্মী উপস্থিতি দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত