শেষ দিনে অমিতের ডাবল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ এএম

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে গতকাল রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। অন্য তিন ম্যাচে সিলেট-খুলনা, রংপুর-বরিশাল এবং ময়মনসিংহ-চট্টগ্রামের লড়াই শেষ হয়েছে ড্রয়ে। ব্যাটসম্যানদের দাপটের দিনে সিলেটের হয়ে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছেন অমিত হাসান। সেঞ্চুরি পেয়েছেন রংপুরের মিম মোসাদ্দেক ও নবীন ইসলাম। সঙ্গে চট্টগ্রামের শাহ পরান ১২ ছক্কার ঝড় তুলে ১৬৩ রানে অপরাজিত থেকে নজর কাড়েন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জয়ের জন্য শেষ দিনে ঢাকার প্রয়োজন ছিল ৫ উইকেট। আগের দিনই জয়ের ভিত গড়ে রাখা দলটি দ্রুতই বাকি কাজ সেরে নেয়। দ্বিতীয় ইনিংসে ৭০ ওভার ৪ বলে ২৫৬ রানে গুটিয়ে যায় রাজশাহী। আগের দিনের ৬৪ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি সাব্বির রহমান। এসএম মেহেরব হাসান ৩৩ ও সানজামুল ইসলাম করেন ২৭ রান। ঢাকার হয়ে এনামুল হক ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ৫২১ রান করা ঢাকা দুই ইনিংসে রাজশাহীকে যথাক্রমে ১৬২ ও ২৫৬ রানে আটকে দেয়। ম্যাচে ২৮২ রান করে সেরা খেলোয়াড় হন নাঈম শেখ। চার ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

কক্সবাজারে সিলেট-খুলনা ম্যাচের শেষ দিনটি ছিল অমিত হাসানের মাইলফলক অর্জনের অপেক্ষায়। রাকিব হাওলাদারের বলে বাউন্ডারি মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় দ্বিশতক পূর্ণ করেন তিনি। ৩৩৫ বলের ইনিংসে ১৬ চার ও দুটি ছক্কায় ২০১ রানে অপরাজিত থাকেন অমিত। তার ডাবল সেঞ্চুরির পর ৬ উইকেটে ৬৩২ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। পরে খুলনা ৭ উইকেটে ১৯৯ রান তুললে ম্যাচটি ড্র হয়। মোহাম্মদ মিঠুন ৬১ ও আফিফ হোসেন ৫০ রান করেন। চার ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত