প্রচারে আসছে লিটল স্টার সিজন-২

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয় মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার সিজন-২–আগামীর কণ্ঠস্বর’।অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫ হাজার প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তী সময়ে নির্বাচিত ১৫০ প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। 

এই সংগীত রিয়েলিটি শোর বিচারক হিসেবে আছেন সংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদের প্রযোজনায় আরটিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত