দুই দফা অভিযানে দখলমুক্ত মিরপুর ১-এর ফুটপাত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার সকাল ও বিকেলে দুই দফা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে মিরপুর ১-এর গোলচত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। অভিযানে অবৈধ দোকানসহ সড়ক ও ফুটপাতের বিভিন্ন স্থাপনা সরানো হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত