হানিফসহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রায় আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

গণঅভ্যুত্থানের সময় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং কুষ্টিয়ার তিন আওয়ামী লীগ নেতার রায় জানা যাবে আজ বৃহস্পতিবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবে। গত মঙ্গলবার রায়ের জন্য এদিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। এর আগে গত ৭ অক্টোবর এ মামলায় সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি নিয়ে রায় যে কোনোদিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ রেখেছিল আদালত।

মামলার আসামিরা হলেন মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত