প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম

গত ২৬ অক্টোবর দেশ রূপান্তরের ৯-এর পাতায় প্রকাশিত ‘আ.লীগের সক্রিয় নেতা এখন বিএনপির মনোনয়নপ্রত্যাশী’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। ফেনীর পরশুরাম উপজেলার ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ এ প্রতিবাদ জানান। প্রতিবাদলিপিতে তিনি লেখেন, কখনোই তিনি আওয়ামী লীগের রাজনীতি করেননি। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই বিএনপি করে আসছেন। বর্তমানে তিনি পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। বিগত সময়ে একাধিকবার তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও মামলার শিকার হয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার সম্পর্কে প্রতিবেদককে ভুল তথ্য দিয়েছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত