ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রের কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১২ পরে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফরিদা ইয়াসমিন এবং সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা ভোটকেন্দ্রের সাদেকুল ইসলাম।
এ ছাড়া সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদরাসা ভোটকেন্দ্রের আব্দুল জব্বারকে প্রত্যাহার করা হয়েছে।
তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে