শীত আসার খবর ষড়ঋতু নিজেই লিখে দেয় প্রকৃতির পাতায়। ভোরের আকাশে কুয়াশার পাতলা চাদর, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর ঝরে পড়া শিউলির সাদা পাপড়িতে ধরা দেয় ঋতুবদলের নীরব সৌন্দর্য। সকালবেলার প্রাতঃভ্রমণ যোগ করে অন্য মায়া। কুয়াশাভেদ করে হাঁটতে হাঁটতে মনে হয়, শহরটাও বুঝি একটু ধীর হয়েছে, প্রকৃতিও নিয়েছে শান্তির বিরতি। শীতল বাতাস দরজায় কড়া নাড়ছে। প্রকৃতির এই রূপ বদলেই জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা।
হেমন্তের সকালে ছবি তুলেছেন দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ। স্থান: সারওয়ার্দী উদ্যান ও সংসদ ভবন সংলগ্ন এলাকা।