গত ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। এবার সেই আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতা নিয়ে নিজের দেশ বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন সঞ্জয়।
একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে আসার খবর নিজেই জানিয়েছেন সঞ্জয়। টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবেন তিনি। ফলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান শুধু ফুটবলপ্রেমীদের জন্য নয়, সংগীতপ্রেমীদের জন্যও বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা।
বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পারফর্ম করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন সঞ্জয়। বিশ্বকাপের সেই আয়োজনে নিজের বাংলাদেশি শিকড়ের কথাও তুলে ধরেন তিনি। রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তাকে। সেই মুহূর্তটি বাংলাদেশের দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করে।
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা নিয়ে সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনো’কে অনেক ধন্যবাদ।
সঞ্জয়ের বাংলাদেশে আসা প্রসঙ্গে টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার ঢাকায় আসছেন সঞ্জয়
নোরার সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশি সঞ্জয়, কে এই শিল্পী?
বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়
এবার ‘চ্যাম্পিয়ন’ নিয়ে সঞ্জয়-নোরা