মাধবপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

হবিগঞ্জের মাধবপুরে একটি মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় আসামি কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগ নেতা ফজলুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খড়কি সড়ক বাজার এলাকা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুল হক উপজেলার খড়কি গ্রামের হামিদুল হকের ছেলে এবং জগদীশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রামে সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত