বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: প্রতিমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। যারা বিক্ষোভের ডাক দিয়েছে,বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে, উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়েরর রুহিয়া উপজেলায় টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবের অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন জানিয়ে তিনি বলেন, বিপরীতে বিরোধী দলের প্রার্থী অনেক কম ভোট পেয়েছেন।

এসময় দেশব্যাপী খাল ও নদী খনন কার্যক্রমে কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।

সর্বশেষ সর্বাধিক পঠিত