পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে বড়পর্দায় আসছে জায়নাটিআই প্রোডাকশনের চলচ্চিত্র ‘শব্দহীন যন্ত্রণা’। অক্টোবরের মাঝামাঝি ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দৃশ্যের মান ও সিনেমাটিক অভিজ্ঞতা আরও উন্নত করতে মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
নির্মাতারা জানিয়েছেন, ছবিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে। কৈশোরের আবেগ, অপরিণত সিদ্ধান্ত এবং সচেতনতার অভাবে ঘটে যাওয়া একটি ঘটনা কীভাবে একজন কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে, তা উঠে এসেছে গল্পে।
ছবিতে আরিয়ান চরিত্রে আমান রেজা, মায়া চরিত্রে তৃণা ইসলাম, প্রাপ্তবয়স্ক সায়ন চরিত্রে তাহসান বিন রফিক, রিমা চরিত্রে মৌরি মাহদী, নাদিয়া চরিত্রে রেবেকা রউফ, চিকিৎসক চরিত্রে ফারজানা ছবি, রাশেদ চরিত্রে বড়দা মিঠু, শফিক আহমেদ চরিত্রে আজম খান এবং শিরিন চরিত্রে শশী আফরোজা অভিনয় করেছেন। এ ছাড়া রয়েছেন একদল শিশুশিল্পী।
মো. আখতার হোসেন পরিচালিত ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। ছবিতে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন ঝুঁকি, সময়মতো চিকিৎসা ও কাউন্সেলিং এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব তুলে ধরা হয়েছে।
নোরা ফাতেহিকে আদালতে তলব
সারার বিরুদ্ধে ফতোয়া জারি
বিশ্ববাজারে নতুন ইতিহাস শাহরুখ খানের