আন্তর্জাতিক বাজারে ‘কিং’-এর বাজিমাত

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম

মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের নতুন নজির গড়ল বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি পেয়েছে ১৭৫ কোটি রুপি। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি বড় অঙ্কের চুক্তি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমা অতিক্রম করেনি। তবে বড় অঙ্কের এই চুক্তির কারণে সিনেমাটির ব্যবসায়িক প্রত্যাশাও বেড়েছে। বিনিয়োগ তুলে আনতে আন্তর্জাতিক বাজারে ‘কিং’কে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জিসহ অনেকে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির।

সর্বশেষ সর্বাধিক পঠিত