সংগীতশিল্পী সাঈদা শম্পা ও সাব্বির জামানের কণ্ঠে প্রকাশ পেল কিংবদন্তি সুরকার লাকী আখন্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’। ২৯ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে গানটি মুক্তি পেয়েছে। এর কথা লিখেছেন গীতিকবি গোলাম মোর্শেদ।
হারিয়ে যাওয়া সময়, ফেলে আসা দিন ও অতীতের স্মৃতিময় অনুভূতি নিয়ে গানটি তৈরি। দুই শিল্পীর কণ্ঠে নতুন করে শ্রোতাদের সামনে এসেছে লাকী আখন্দের সুর।
গানটি প্রসঙ্গে সাঈদা শম্পা বলেন, লাকী আখন্দের সুরে গান গাওয়া তার জন্য সৌভাগ্যের। কথার আবেগ কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সাব্বির জামান জানান, সর্বোচ্চ আন্তরিকতা ও আবেগ দিয়ে তারা গানটি গেয়েছেন। অন্যদিকে গীতিকবি গোলাম মোর্শেদের বিশ্বাস, গানটির মধ্যে শ্রোতারা নিজেদের ফেলে আসা দিনের স্মৃতি খুঁজে পাবেন।