যমুনা ব্যাংক পিএলসির ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তারও আগে তিনি ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহমুদুল হক যমুনা ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক। তার এই নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তার দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।
মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন উদ্যোক্তা।