এই হেমন্তের ভোরে কোথাও কেউ নেই কেবল
বৃক্ষের ডালে অসংখ্য পাখির আগমন মনে করিয়ে
দেয় জীবনানন্দ পাখির সাথে ভোরের হাওয়ায়
নিঃশব্দে ধ্রুপদি বর্ণমালার মধ্য দিয়ে দীর্ঘ পথ
অতিক্রম করে চলে যাচ্ছে আয়ুরেখা অতিক্রম
করে। পৃথিবী বদলে গেছে আমরা এখন কেউ
কারও নই! পথ আগলে বসে আছে ধর্মান্ধ আর
প্রতারকের দল! শিশু ও নারীর নিরাপত্তা কে
দেবে? প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে
মানুষ! নির্লিপ্ত প্রান্তরে সম্ভাবনা সূচক বলতে সব
বিবর্ণ ঘুমহীন নিমগ্নতা আর আসন্ন শীতের বিরহ
যাপন! অসময়ে যাকে ভালোবেসে আখ্যান তৈরি
করলে, নাগরিক জটে প্রেমকে অচেনা পথের
দিকে নিয়ে গিয়ে উড়িয়ে দিলে শূন্যতায়! যদি
ঈশ্বরের মুখোমুখি হতে পারো জানতে চেও—
প্রেম শূন্যতা অনুভব কী আসলে? ধৈর্যের পাশে
বসে যারা জীবন দেখে ধ্বংস দেখে তারা মৃত
গিটারের কান্না শোনেনি! জলপাই বনের ধার
ঘেঁষে নৃত্যরত তরুণী ভ্রমণের রহস্য জানে না!
হেমন্তের তৃণভূমি শিশিরে ভেজা অনুশোচনার
গল্প মানে পতন ও বিচ্ছেদ আর ঝুঁকে পড়া
অপেক্ষার দিকে মুখ করে বসে থাকা...
কবিতা
এই হেমন্তের ভোরে
সুহিতা সুলতানা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০