এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার এবং তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে উপভোগ করবেন বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা সুবিধা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, “মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এপিক হেলথ কেয়ারের অন্যতম লক্ষ্য। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”
এ সময় আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ডি.জি.এম. জনাব ডা. সোমেন পালিত, ডেপুটি ম্যানেজার জনাব ইমতিয়াজ শানু, জনাব শাহরিয়ার ইসলামসহ অন্য উর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। তিনি বলেন, “এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের ডিস্ট্রিক্টের বোর্ড মেম্বার ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন সাহেলা আবেদিন, লায়ন মাসুদ আহমেদসহ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্য সদস্যরা।
এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।