সিপিডিএলের ‘সেকেন্ড হোম’ প্রকল্প মায়মুনার যাত্রা শুরু 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সেকেন্ড হোম’ ধারণাকে সামনে রেখে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলের সার্ভিসড অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘মায়মুনা’।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়। 

নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত স্বাধীনতা ও ঘরোয়া পরিবেশের সঙ্গে আধুনিক আবাসনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি সাজানো হয়েছে।

অনুষ্ঠানে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি বাড়ি কেবল থাকার জায়গা নয়; এটি স্বস্তি, নিরাপত্তা ও আপন অনুভূতির একটি ঠিকানা।’ তিনি আরও বলেন, মায়মুনার মাধ্যমে ঢাকার বসুন্ধরায় এমন একটি ‘সেকেন্ড হোম’ তৈরি করতে চান, যেখানে মানুষ নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা অনুভব করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার জিয়াউল হক খান এবং চিফ ট্রান্সফরমেশন অফিসার খন্দকার ইস্তিয়াক মাহমুদ।

সিপিডিএল কর্তৃপক্ষ জানায়, ‘সেকেন্ড হোম ইন বসুন্ধরা’ ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠছে মায়মুনা। ব্যক্তিগত প্রয়োজনে, স্বল্প সময়ের জন্য কিংবা পেশাগত ব্যস্ততায় ঢাকায় অবস্থান করতে হয়—এমন মানুষের জন্য প্রকল্পটি স্বস্তিদায়ক ও আপন পরিবেশের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

মায়মুনায় বসবাসের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য করতে রাখা হয়েছে নানা আধুনিক সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, ছাদে বারবিকিউ আয়োজনের সুবিধা, আধুনিক জিমনেসিয়াম, গ্র্যান্ড লাউঞ্জ ও আরবান কোর্টইয়ার্ড। এসব সুবিধা বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপনের পাশাপাশি অবসর ও বিনোদনেও নতুন মাত্রা যোগ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত