ঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণা

শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদী অনুমতিপত্র। এটি ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোয় অবাধে ভ্রমণ করা যায়।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম

ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ ও এসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশে সুইডেনের শেনজেন ভিসা পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সোমবার (২ নভেম্বর) দূতাবাস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকায় সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। এর ফলে এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ-সম্পর্কিত অন্যান্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি ‘সুইডিশ মাইগ্রেশন এজেন্সি’র সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য প্রাসঙ্গিক ওয়েবসাইট লিংকও সরবরাহ করা হয়েছে।

শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদী অনুমতিপত্র। এটি ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোয় অবাধে ভ্রমণ করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়, শেনজেন ভিসা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন এখন আর দূতাবাসের হাতে নেই।

এমতাবস্থায়, ভিসা আবেদনকারী এবং তাদের স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের বদলে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত