তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঙ্গরাজ্য ‘টেক্সাস’ রিপাবলিকান পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত। তবে এবার সেই সমীকরণ বদলে দিতে পারেন ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেটের একটি আসনে ভোট হবে। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটন সঙ্গে লড়ছেন ৩৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। তার হাত ধরে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাসের সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত রাজ্যটিতে প্রায় সবগুলো জনমত জরিপেই এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটরা।
টালারিকো রক্ষণশীল রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, সাধারণ নাগরিকদের অর্থনৈতিক দুর্দশার প্রতি এই নেতৃত্বের কোনো সংবেদনশীলতা নেই। রাজনীতিতে বিপুল অর্থের ক্ষতিকর প্রভাবেরও নিন্দা জানান তিনি। সিনেটে দুর্নীতিবিরোধী ‘সর্বাত্মক কর্মসূচি’ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।