দুই দিনে ৪ হত্যাকা-

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম

খুলনার রূপসা উপজেলা আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহেরচর এলাকা) একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত তারা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২) এবং সিংহেরচর এলাকার আলামিন (৩০)। রূপসা থানার পুলিশ  জানিয়েছে, সোহাগের বিরুদ্ধে রূপসা থানায় চুরি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির একজন সক্রিয় সদস্য ছিল। অপরদিকে নিহত আলামিনের বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার ওসি মো. মাসুম খান বলেন, নদী থেকে মেহেদী হাসান সোহাগ এবং আলামিন নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোহাগের বাড়ি বরিশাল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির সক্রিয় সদস্য। তার নামে গরু চুরি, অপহরণসহ একাধিক মামলা আছে। তিনি বলেন এই দুজনের হত্যাকা-ের সঙ্গে কে বা কারা  জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এ দুটি হত্যাকা-ের মধ্য দিয়ে গত দুই দিনে খুলনা নগরীতে চারটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানে খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিন গভীর রাতে নগরীর লবণচরা থানার পাশে কাশেমিয়া জামে মসজিদের গলি থেকে শহিদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত