গোপালগঞ্জে দেড় লাখ টাকা-মাদকসহ কারবারি আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এক হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির টাকা ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে আটক করা হয়। এ সময় তাঁর সাথে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।

এসআরবি জানায়,এ ঘটনায় আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 
পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত