ভূত! স্রেফ এই একটা শব্দই যথেষ্ট! ওমনি কেউ সিঁটিয়ে যাবে ভয়ে। রোমাঞ্চের গন্ধ পেয়ে কেউ বা হয়ে উঠবে আরও সাহসী। সেই সাহসীদের জন্যই থাক এমন এক বেড়ানোর প্ল্যান, যার আপাদমস্তক জড়িয়ে আছে গায়ে কাঁটা দেওয়া সব কাহিনি! একেবারে অকুস্থলে বসে যেসব গল্প শোনা যাবে জমিয়ে। ভূতেদের মর্ত্যে আগমনের রাতে সে আসর বসলে তো কথাই নেই! গল্পের পটভূমি একেবারে চোখের সামনে। চারপাশের পরিবেশটাও কেমন যেন সেই গল্পের সঙ্গে মিলেমিশে একাকার! ভারতের রাজস্থানের আরাবল্লি পাহাড়ে আছে ঠিক এমনই এক পরিত্যক্ত স্থান, যেখানে সূর্য ডুবলে মানুষের প্রবেশ নিষেধ। কাছেই ঘন জঙ্গল, পাহাড়ের মাথায় পুরনো দুর্গ আর শতাব্দী প্রাচীন সব জনপদ। পাথরের দেওয়াল, নির্জন অলিন্দ আর খিলানের ছায়ায় যেন কত বছরের অন্ধকার থমকে আছে। মনে হয়, লৌকিক আর অলৌকিকের মাঝখানে দাঁড়িয়ে এই কেল্লা যক্ষের মতো আগলে রেখেছে এমন কিছু গল্প, যা এখনো পুরোপুরি বলা হয়নি। মোটা পাথরের দেওয়াল, খিলানওয়ালা দরজা, এঁকেবেঁকে ওঠা সিঁড়ি। ঘরের জানালা দিয়ে দেখা যায় রুক্ষ পাহাড়। সন্ধেয় উঠানে বসে চা খেতে খেতে মনে হতে পারে এই বাড়িতে ভূতের গল্প শোনার জন্য আলাদা কোনো আয়োজনের দরকার নেই। বাতাসে দরজাটা একটু নড়লেই যথেষ্ট! এ নিয়ে পর্যটকদের অনেক কৌতূহলের কথা জানা গেছে সংবাদমাধ্যমে।
একটি কেল্লায় রোমাঞ্চের গন্ধ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম
একটি কেল্লায় রোমাঞ্চের গন্ধ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০