রেসিপি : কাকলী মোরশেদ
কোকোনাট চকোলেট
উপকরণ
কোকোনাট বার ৬ টা, ডার্ক চকোলেট ১ কাপ, মাখন ১ চা চামচ, ভ্যানিলা১ চা চামচ, ডাবল ক্রিম ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
ডার্ক চকোলেট আর মাখন একসঙ্গে ডাবল বয়লারে গলিয়ে নিতে হবে। এর মধ্যে ভ্যানিলা ও অল্প পরিমাণে ডাবল ক্রিম মিশিয়ে নিন। তাতে কোকোনাট বার ডুবিয়ে একটা ওয়াক্স পেপারের ওপরে রেখে ঠান্ডা করুন। তৈরি হয়ে গেল কোকোনাট চকোলেট বার।
নাটি
উপকরণ
হোয়াইট চকোলেট ২০০ গ্রাম, মাখন ২ চা চামচ, বাদামের গুঁড়া ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
হোয়াইট চকোলেট ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন। এরপর সেটা ডাবল বয়লারে গলিয়ে রাখুন। সিলিকন চকোলেট মোল্ডে অল্প চকোলেট দিয়ে দিন। একটু ঠান্ডা করে তাতে বাদামের গুঁড়া দিয়ে আবার ২ মিনিট ঠান্ডা করুন। তাতে বাকি চকোলেট দিয়ে কোট করে দিয়ে আবার ঠান্ডা করে পরিবেশন করুন।
ক্রাঞ্চি
উপকরণ
ডার্ক চকোলেট ২৫০ গ্রাম, বাদাম কুচি ২ চা চামচ, চকোলেট কর্নফ্লেক্স আধা কাপ, ওয়ালনাটস ২ চা চামচ, মাখন ২ চা চামচ, ডাবল ক্রিম সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
ডার্ক চকেলট, মাখন একসঙ্গে মিশিয়ে গলিয়ে নিতে হবে। তাতে ডাবল ক্রিম মেশান। ঘন অবস্থায় বাকি সব বাদাম কুচি আর কর্নফ্লেক্স মিশিয়ে নিন। এরপর গোল গোল লাড্ডুর আকারে গড়িয়ে নিন। কয়েক ঘণ্টা রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
ওয়েফার
উপকরণ
ওয়েফার বার ৬টা, ডার্ক চকোলেট ১ কাপ, মাখন ১ চা চামচ, ভ্যানিলা১ চা চামচ, ডাবল ক্রিম ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
ডার্ক চকোলেট আর মাখন একসঙ্গে ডাবল বয়লারে গলিয়ে নিতে হবে। এর মধ্যে ভ্যানিলা ও অল্প পরিমাণে ডাবল ক্রিম মিশিয়ে নিন। এবার ওয়েফার বার ডুবিয়ে একটা ওয়াক্স পেপারের ওপরে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
জেলি হোয়াইট
উপকরণ
হোয়াইট চকোলেট ২০০ গ্রাম, মাখন ২ চা চামচ, জেলি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
হোয়াইট চকোলেট ও মাখন একসঙ্গে মিশিয়ে সেটা ডাবল বয়লারে গলিয়ে নিতে হবে। সিলিকন চকোলেট মোল্ডে অল্প চকোলেট ঢেলে দিন। একটু ঠান্ডা করে তাতে জেলি দিয়ে আবার ২ মিনিট ঠান্ডা করে তাতে বাকি চকোলেট দিয়ে কোট করে রাখুন। ঠান্ডা ও শক্ত হলে পরিবেশন করুন।