রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

রাজধানীর কল্যাণপুরে বাস ও লেগুনা সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। কল্যাণপুর ফায়ার স্টেশনের ০১টি ইউনিট সেখানে উদ্ধারের কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত