আইআইইউসি ছাত্রীর মৃত্যুর ঘটনায় লরির চালক গ্রেপ্তার

সীতাকুণ্ডে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে লরি ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে চাপা পড়ে নিহত হয় আইআইইউসি ছাত্রী।

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

চট্টগ্রামে লরির ধাক্কায় বাস উল্টে বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় লরি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার লরি চালকের নাম রিয়াজ উদ্দিন (৩২), তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

ঘটনার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে লরি ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে চাপা পড়ে নিহত হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ইংরেজি ভাষা সাহিত্যে বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। 

মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

পরে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম এলাকায় সফল অভিযান পরিচালনা করে অভিযুক্ত লরি চালক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত