মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মানিকগঞ্জে তাকাফুল সম্মেলনে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ৩ নভেম্বর ২০২৬ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় ঈমাম, আলেম ও উলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে এ দাবি পরিশোধ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কোম্পানির ইসলামী তাকাফুলের শরীয়াহ্ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামে বীমার অবস্থান ও গুরুত্ব তুলে ধরেন।

ডিএমডি বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইভিপি মনির আহমেদ ও ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন ধামরাই এরিয়ার মনিটরিং ইনচার্জ মো. ইসমাইল, সিঙ্গাইর জোন প্রধান জি এম কামাল, মানিকগঞ্জ জোন প্রধান ও মনিটরিংইনচার্জ মো. আবদুল হাকিম, পোস্তগোলা জোন প্রধান মো. কামাল হোসেন, মীর হাজারীবাগ জোন প্রধান ও মনিটরিংইনচার্জ হুমায়ুন কবির, মতিঝিল জোন প্রধান সুমন্ত চন্দ্র শিকদার ও ঝিটকা জোন প্রধান মো. নবাব আলী মোল্লা।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি চেক গ্রাহকদের হাতে তুলে দেন। পরে সফল বীমা  কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 
এ সময় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আর সুদকে করেছে হারাম। ন্যাশনাল লাইফ ইসলামী বিধানকে মেনে তাকাফুল বীমা পরিচালনা করে আসছে। ফলে মানুষ ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি আগ্রহী হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত