দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধির পিতার ইন্তেকাল

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামের পিতা বাছের আলী প্রামাণিক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী শহরের শেরশাহ রোডের প্রামাণিক পাড়ায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজশাহী নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ মাঠে জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। সে সময় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, বাছের প্রামাণিকের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক মহলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত