কাল বাংলাদেশে সফরে আসছেন ডাচেস অব এডিনবরা

বিবৃতিতে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে ভিন্নভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ডাচেস সোফিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা এবং অংশীদারির বহুমুখী দিক তুলে ধরতে তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের বিশিষ্ট ও প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। সোমবার (৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।

শনিবার (৭ নভেম্বর) রয়েল কমিশনের পাঠানো এক বিবৃতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে ভিন্নভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ডাচেস সোফিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

ডিউক পত্নী জাতিসংঘের শান্তিরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন।

সফরে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে তিনি নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। এই আয়োজন নারী ও মেয়েদের জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরবে।

এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত এক বিশেষ উদযাপনেও যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের পক্ষে বিশেষ জোরালো বার্তা তুলে ধরবেন তিনি।

রাজধানী ঢাকার ব্যস্ততম কর্মসূচি শেষ করে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার গুরুত্বপূর্ণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন তিনি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চলমান সুরক্ষা ও সহায়তা সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি।

পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং তাদের সংকট উত্তরণে স্থিতিশীলতা বাড়াতে মাঠে কি ধরনের কার্যকারিতা চলছে, ডাচেস  তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত