বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র সভাপতি সুকৃতি কুমার মন্ডল এবং মহাসচিব দিলীপ কুমার দাস পবিত্র দীপাবলি ও দীপান্বিতা কালীপূজা উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আলোর উৎসব দীপাবলি ও দীপান্বিতা কালীপূজা আমাদের জীবনে অজ্ঞানতার অন্ধকার দূর করে সত্য, সুন্দর ও আলোর বার্তা নিয়ে আসে। মা কালীর আরাধনায় আমাদের অন্তরে অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জাগ্রত হোক।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। দল, মত ও ধর্মের ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরিশেষে, দীপাবলির এই পবিত্র আলোয় দেশবাসীর জীবন সমৃদ্ধ ও নিরাপদ হোক—এই কামনা করেন বিএমজেপি নেতৃবৃন্দ।