ডিসি অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ বিজ্ঞপ্তির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। একই সঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​এতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং তথাকথিত বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ বিজ্ঞপ্তির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত