হোটেলের জানালা দিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় সেলফি তোলার সময় একটি আবাসিক হোটেলের জানালা দিয়ে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই নারী ও এক পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রিসান, মিম চৌধুরী ও আমিরা খান।

গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি মডেলিংয়ের সঙ্গেযুক্ত ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, তারা মূলত শুটিংয়ের জন্য পাঁচ দিন আগে ওই হোটেলে উঠেছিল। এর আগেও তারা ওই হোটেলে ছিল। তারা ওই হোটেলে থেকে বিভিন্ন জায়গায় শুটিংয়ে যেত। তিনি বলেন, প্রাথমিকভাবে হোটেলের পঞ্চম তলার একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত