শোভাযাত্রা ঘিরে ছিল কঠোর নিরাপত্তাবলয়

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে পূর্বঘোষিত গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে গড়ে তোলা হয়েছিল কঠোর নিরাপত্তাবলয়। গতকাল শনিবার সকাল থেকেই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়কের মোড় এবং আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে।

সমাবেশ ও শোভাযাত্রাকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য জোরদার করা হয়েছিল নিরাপত্তা তৎপরতা। নজরদারি রাখা হয়েছিল সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের চলাচলের ওপরও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, বিভিন্ন বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করায় কর্মসূচি নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সরেজমিন নয়াপল্টনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা খ- খ- মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। তাদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বন্ধ রাখা হয়েছিল যান চলাচল।  সমাবেশের মঞ্চ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানেও ছিল বিশেষ নজরদারি। নিরাপত্তার দায়িত্বে পুলিশ, ডিবি, এসআরবি, পিজিআর, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেখা  গেছে। মঞ্চের আশপাশে ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত