হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামের উপসর্গ  ও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হলো। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে এক হাজার ২৮২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,১৭৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

ডেঙ্গু নিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। মৃত্যু হয়েছে ৪৬১ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত