রিজভী বললেন

আজকের আধুনিক সেনাবাহিনী জিয়াউর রহমানের অবদান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজকের আধুনিক সেনাবাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান যখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তখন কর্নেল তাহেররা সেনাবাহিনীকে ব্যবহার করে আরেকটি রক্ষীবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭৬ সাল থেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সরকারিভাবে পালিত হয়ে আসছে। কিন্তু গত ১৭ বছর শেখ হাসিনা সরকার দিবসটি পালন করতে দেয়নি। ৭ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্রনীতিরও সূচনা হয়। বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে এবং কীভাবে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু এ দেশের জনগণের, অন্য কারও নয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ৩ নভেম্বর আবারও বাকশাল কায়েমের উদ্দেশ্যে ভারতের সমর্থনে অভ্যুত্থান ঘটানো হয়েছিল। কর্নেল তাহের নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমানকে সমর্থন করলেও পরে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে পাল্টা বিদ্রোহের চেষ্টা করেন। তখন সেনাদের মধ্যে ‘সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারদের কল্লা চাই’ সেøাগান দেওয়া হয়। জিয়াউর রহমান যখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ। মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমায় সমবায় আন্দোলন : গাজীপুর প্রতিনিধি জানান, এদিকে রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত