সরকার পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সালাহউদ্দিন নোমান এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থায়ী প্রতিনিধি, নেপালে রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠানো হচ্ছে।
নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম
নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০