কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় নিজের মাছের ফিশারিতে পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পেছনে নিজের ফিশারিতে যান তাপস। সেখানে পানি সরবরাহের জন্য মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত