রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে রবিবার রাতে উত্তরখান হেলাল মার্কেট দোবাদিয়া রোডের ১০ তলা বিল্ডিংয়ের ৯/এফ ফ্ল্যাটেল একটি রুমের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহটি মেঝেতে পড়া এবং গলায় ওড়না পেচানো ছিল।
এসআই আরও জানান, জানা গেছে পারিবরিক কলোহের কারণে তার স্বামী আমিনুর রহমান তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনায় ইমার স্বামীকে আটক করা হয়েছ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নিহত ইমার চাচা মো. সাইফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। বাবার নাম এবিএম শফিকুল ইসলাম। ১১ মাস আগে প্রেমের সম্পর্কে আমিনুল ইসলামকে বিয়ে করেন ইমা। এরপর থেকে ঢাকার উত্তরখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন বোনের মধ্যে ইমা ছিলেন ছোট।
তিনি আরও বলেন, ইমা ও আমিনুল এক সাথে পাবনা এ্যাডওয়ার্ড কলেজে পড়তেন। ৭-৮ মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন তারা। এরপর থেকে ঢাকায় থাকতে শুরু করেন। বিদেশ চলে যাওয়ার কথা ছিল তাদের। রবিবার রাতে পুলিশের মাধ্যমে পরিবার খবর পায়, আমিনুল ইমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।