ক্রীড়া শক্তির কথা তুলে ধরলেন ডাচেস অব এডিনবরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে খেলাধুলার অনন্য শক্তির ওপর জোর দিয়েছেন ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স। সোমবার বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন।

সফরের অংশ হিসেবে তিনি সেখানে তরুণ অ্যাথলেট ও নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের কিশোরী ও তরুণ নারীদের জন্য সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন তিনি।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত