বাবার পরিচালনায় সিনেমা নিয়ে আশাবাদী ভাবনা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বহুলপঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তার বাবা হাবিবুল ইসলাম হাবিব। ক্যারিয়ারে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বহুলপঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তার বাবা হাবিবুল ইসলাম হাবিব। ক্যারিয়ারে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করেছেন ভাবনা। তাই সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা ও আবেগ দুটোই বেশি।

ভাবনা জানান, নিজের মতো করে ক্যারিয়ার গড়তে চাওয়ায় এতদিন বাবার সঙ্গে কাজ করা হয়নি। তবে ‘যাপিত জীবন’-এর মধ্য দিয়ে সেই অভিজ্ঞতা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ দর্শকের সামনে তুলে ধরতে চান তারা।

সিনেমায় আনজুম চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। ১৯৪৭ সালের প্রেক্ষাপটের একজন মানুষকে পর্দায় ধারণ করা তার জন্য সহজ ছিল না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমান সময়ের নিজের জীবনযাপন ও মানসিকতার সঙ্গে সেই সময়ের মানুষের বড় পার্থক্য রয়েছে। চরিত্রটির স্থিরতা, জীবনবোধ ও মানসিক গঠন বুঝে ওঠা ছিল চ্যালেঞ্জিং। নিজের স্বভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খুব একটা স্থির মানুষ নই; অনেক কিছু একসঙ্গে করি।’

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নানা দায়িত্বও সামলাতে হয়েছে তাকে। ফলে এটি তার কাছে বিশেষ অভিজ্ঞতা।

এদিকে ‘ঢাকা ১২০৫’, ‘যাযাবর’ ও ‘পায়েল’ সিনেমার কাজও করছেন ভাবনা। এর মধ্যে ‘যাযাবর’ ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কবিতা লিখছেন তিনি। শিগগিরই প্রকাশের ইচ্ছা রয়েছে তার কবিতার বইও।

সর্বশেষ সর্বাধিক পঠিত