লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। দিনটিতে কোম্পানিটির মোট ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন শাহজিবাজার পাওয়ারের ৪৪ লাখ ৬৮ হাজার ২২১টি শেয়ার মোট ৫ হাজার ৭২১ বার হাতবদল হয়েছে। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ টাকার। এদিন এর ৫২ লাখ ৩৮ হাজার ৬৯৬টি শেয়ার ২ হাজার ৯০৮ বার হাতবদল হয়। দিন শেষে শেয়ারটির সমাপনী দর ছিল ৩৮ টাকা ১০ পয়সা।

অন্যদিকে ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির ২১ লাখ ৫৭ হাজার ২৩৫টি শেয়ার এদিন ৩ হাজার ৪৫০ বার হাতবদল হয়েছে। লেনদেন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৯০ পয়সা। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত