ম্যাক্স ফাউন্ডেশনের জাতীয় গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

গত ৯ নভেম্বর ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (BRAC JPGSPH)-এর সাথে যৌথভাবে পরিচালিত একটি গবেষণার ফলাফল সফলভাবে উপস্থাপন করেছে। ব্র্যাক জেপিজিএসপিএইচ কর্তৃক লালমনিরহাট শহরের প্রেক্ষাপটে 'হেলদি ভিলেজ' পদ্ধতির কার্যকারিতা পর্যালোচনার ওপর ভিত্তি করে "ফ্রম সিস্টেমস টু কমিউনিটিজ: আন্ডারস্ট্যান্ডিং পাথওয়েজ অব চেঞ্জ ইন দ্য হেলথ ভিলেজ ইন আরবান প্রোগ্রাম" শীর্ষক এই গবেষণাটি পরিচালিত হয়।

ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন।"

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. রিজওয়ানুর রহমান বলেন:  "জনস্বাস্থ্য ও পুষ্টি খাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সরকার ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। বর্তমানে বিদ্যমান স্বাস্থ্যসেবা কর্মী ও সেবাদান ক্ষমতা ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের চাহিদা মেটাতে অপর্যাপ্ত, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের গুরুত্বকেই নির্দেশ করে।" তিনি পরামর্শ দেন যে, সেবার মান বাড়াতে এবং ইতিবাচক ফলাফল অর্জনে বেসরকারি খাতের সকল উদ্যোগকে সরকারের মূল কর্মসূচি ও কার্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক ড. মোহাম্মদ মুজিবুর রহমানও দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি)) গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাস্থ্যসেবার জন্য বেসরকারি সেবাদানকারীদের ওপর নির্ভরশীল। তাই বাংলাদেশে সবার জন্য সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের ভূমিকা স্বীকার করা এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ড. লরা  রাইখেনবাখ বলেন, "এই গবেষণাটি তুলে ধরেছে কীভাবে স্থানীয় প্রশিক্ষিত নারীরা সাধারণ পরিবার এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন করতে পারেন। ম্যাক্স ফাউন্ডেশনের সাথে আমাদের এই অংশীদারত্ব প্রমাণ করে যে নীতি নির্ধারণ, কমিউনিটি ক্লিনিকগুলোকে শক্তিশালী করা এবং বহিরাগত অর্থায়ন শেষ হওয়ার পরেও যেন নিত্যপ্রয়োজনীয় পুষ্টি সেবা চালু থাকে তা নিশ্চিত করতে একাডেমিক-এনজিও সহযোগিতার ভূমিকা অপরিহার্য।"

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এ.টি.এম. তারিকুল ইসলাম বলেন, “ম্যাক্স ফাউন্ডেশনে আমরা 'এভিডেন্স ফর স্কেল' বা প্রমাণের ভিত্তিতে প্রসারের মূল কৌশলে কাজ করি—যেখানে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে তথ্য-প্রমাণ তৈরি করে টেকসই বাস্তবায়নের প্রসার ঘটানো হয়। ব্র্যাক জেপিজিএসপিএইচ-এর সাথে এই গবেষণাটি দেখায় যে কীভাবে বেসরকারি খাত এবং প্রান্তিক নারী ক্ষুদ্র-উদ্যোক্তারা স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় ভূমিকা রাখতে পারেন, এবং কীভাবে এমন এক পরিবর্তনের পথ তৈরি করা সম্ভব যা প্রকল্পের মেয়াদের পরেও টিকিয়ে রাখা যায়।"

এই মিশ্র-পদ্ধতির (mixed-methods) গবেষণায় উঠে এসেছে কীভাবে বিশ্বস্ত সামাজিক সম্পর্ক শিশুদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। লালমনিরহাটে 'হেলথ প্রোমোটিং এজেন্টস' (HPAs) নিয়মিত গৃহপরিদর্শন, রান্না প্রদর্শনী আয়োজন এবং সঠিক পদ্ধতিতে মাতৃদুগ্ধ পানে সহায়তার মাধ্যমে মায়েদের শিশুদের উন্নত পুষ্টি অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছেন। গবেষণার ফলাফলকে বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরতে অনুষ্ঠানে নিজের মাঠপর্যায়ের অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সাথে শেয়ার করেন হেলথ প্রোমোটিং এজেন্ট (HPA) লতা রানী।

সর্বশেষ সর্বাধিক পঠিত