জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রতিশ্রুতি নয়, কার্যকর পরিকল্পনা দরকার

  • বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশ করতে ব্রাজিলের রোডম্যাপ
  • জ্বালানি আমদানিতে ছয় মাসে অতিরিক্ত ব্যয় ৩৩০ বিলিয়ন ডলার
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর পরিকল্পনা, বিনিয়োগ ও বাস্তবায়ন। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি বৈশ্বিক রোডম্যাপ উপস্থাপন করেছে ব্রাজিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় দিনে মঙ্গলবার (১০ নভেম্বর) কপ ৩১ সম্মেলেন এসব আলোচনা, প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আন্তালিয়ায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানো, বিদ্যুতায়নের গতি বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। যৌথ সংবাদ সম্মেলন করেন কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল এবং সম্মেলনের আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েন।

সংবাদ সম্মেলনে মুরাত কুরুম বলেন, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে অতিরিক্ত প্রায় ৩৩০ বিলিয়ন ডলার ব্যয়ের মুখে পড়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দেশগুলোর অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে কতটা ঝুঁকির মধ্যে ফেলছে, এ ব্যয় তারই প্রতিফলন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যুতায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি বলেন, ৩৫ বাই ৩৫ উদ্যোগের লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে বিদ্যুতের ব্যবহারের পাশাপাশি জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ত্বরান্বিত করতে হবে।

কপ৩১-এর আলোচনা বিষয়ক সভাপতি ক্রিস বোয়েন বলেন, বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানে প্রায় ২৩ শতাংশ। ২০০৫ সালে এ হার ছিল ১৭ শতাংশ এবং ২০১৫ সালে ১৯ শতাংশ। অর্থাৎ বিদ্যুতায়নের অগ্রগতি এখনো ধীরগতির। ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশের লক্ষ্যে পৌঁছাতে হলে বর্তমান অগ্রগতির গতি চার গুণেরও বেশি বাড়াতে হবে। এ লক্ষ্য অর্জন জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন অনেক ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির তুলনায় সাশ্রয়ী। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইরেনা) তথ্য অনুযায়ী, বড় আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রায় ৯০ শতাংশই জীবাশ্ম জ্বালানির বিকল্পের তুলনায় কম ব্যয়বহুল। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনেও নবায়নযোগ্য জ্বালানি কয়লাকে ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই বিশ্বের জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাই পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রযুক্তিগত সক্ষমতা এখন রয়েছে। প্রয়োজন কার্যকর পরিকল্পনা, বিনিয়োগ এবং বাস্তবায়নের গতি বাড়ানো।
সাইমন স্টিল বলেন, বিদ্যুতায়নের লক্ষ্য বাস্তবায়নে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ ও আঞ্চলিক প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছে দিতে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নিয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর জন্য অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
বৈশ্বিক উষ্ণতা সাময়িকভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের ঝুঁকি থাকলেও সেই অতিক্রমের মাত্রা ও সময়কাল যতটা সম্ভব কমিয়ে দ্রুত লক্ষ্যমাত্রার নিচে ফিরে আসার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ জন্য নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এদিকে, কপ৩১-এর দ্বিতীয় দিনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি বৈশ্বিক রোডম্যাপ উপস্থাপন করেছে ব্রাজিল। এতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য দেশগুলোর করণীয় তুলে ধরা হয়েছে। নতুন জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করা, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মতো পদক্ষেপের কথা বলা হয়েছে।

রোডম্যাপের পাশাপাশি দেশটি বন উজাড় মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়েও পৃথক রোডম্যাপ উপস্থাপনের পরিকল্পনা জানিয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবে কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে দেশগুলোকে দিকনির্দেশনা দেওয়া।

রোডম্যাপটি উপস্থাপন করেন কপ৩০-এর সভাপতি ও ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো। তিনি বলেন, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা নয় কিংবা কপ৩১-এর আনুষ্ঠানিক আলোচনার অংশও নয়। বরং দেশগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করার জন্য একটি প্রস্তাব ও দিকনির্দেশনা। দেশভেদে জ্বালানি ব্যবস্থার বাস্তবতা ভিন্ন হওয়ায় প্রত্যেক দেশ নিজস্ব পরিস্থিতি অনুযায়ী এ রোডম্যাপ থেকে করণীয় নির্ধারণ করতে পারবে।

রোডম্যাপ উপস্থাপনের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল, কপ২৬-এর সভাপতি আলোক শর্মা এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বক্তব্য দেন।

আন্তোনিও গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে আর নিষিদ্ধ বা অসম্ভব কোনো বিষয় হিসেবে বিবেচনা করার সময় নেই। এখন আলোচনার পর্যায় পেরিয়ে এ রূপান্তরকে সংগঠিত করা, অর্থায়ন নিশ্চিত করা এবং বাস্তবায়নের দিকে এগোতে হবে। কপ৩১ শেষে রোডম্যাপ এগিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আহ্বান জানান তিনি।

সম্মেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, জীবাশ্ম জ্বালানির শক্তিশালী স্বার্থগোষ্ঠীর প্রভাব মোকাবিলা এবং জলবায়ুবিজ্ঞানের পক্ষে অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, চীন এ ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, অন্য দেশগুলোরও সেই অগ্রগতির সঙ্গে তাল মেলানো প্রয়োজন।

কপ২৬-এর সাবেক সভাপতি আলোক শর্মা আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার গুরুত্ব উঠে আসে।

জ্বালানি ও পরিবহন খাতে দিনভর আলোচনা

কপ৩১-এর দ্বিতীয় দিনের কর্মসূচিতে মঙ্গলবারের মূল প্রতিপাদ্য ছিল এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্ট ডে বা জ্বালানি ও পরিবহন দিবস। দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো, জ্বালানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা এবং টেকসই পরিবহন নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের ব্লু জোনে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। পাশাপাশি ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার রূপান্তর নিয়েও আলোচনা হয়।

জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কারণ, সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণব্যবস্থা না থাকলে উৎপাদিত বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করা কঠিন। এ ক্ষেত্রে জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি, আন্তদেশীয় বিদ্যুৎ সংযোগ এবং আধুনিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিবহন খাতের আলোচনায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো, টেকসই গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং বিমান চলাচলে কম নিঃসরণকারী জ্বালানির ব্যবহারের প্রস্তাব পেশ করা হয়। টেকসই জেট ফুয়েল, পরিচ্ছন্ন পরিবহন প্রযুক্তি এবং পরিবহনব্যবস্থাকে আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া গ্রিন জোনে টেকসই পরিবহন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্পকারখানার কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, শিল্প ও পরিবহনসহ বিভিন্ন খাতে পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে বক্তারা বলেন, কপ৩১-কে শুধু প্রতিশ্রুতি ও আলোচনার সম্মেলনে সীমাবদ্ধ রাখলে চলবে না। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নিতে হবে। সম্মেলনের সিদ্ধান্ত ও উদ্যোগের সুফল মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছানোই হওয়া উচিত এবারের আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য।া

জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রতিশ্রুতি নয়, কার্যকর পরিকল্পনা দরকার

★ বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশ করতে ব্রাজিলের রোডম্যাপ

★ জ্বালানি আমদানিতে ছয় মাসে অতিরিক্ত ব্যয় ৩৩০ বিলিয়ন ডলার

দুলাল হোসেন, আন্তালিয়া (তুরস্ক) থেকে

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর পরিকল্পনা, বিনিয়োগ ও বাস্তবায়ন। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি বৈশ্বিক রোডম্যাপ উপস্থাপন করেছে ব্রাজিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার কপ ৩১ সম্মেলেন এসব আলোচনা, প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আন্তালিয়ায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমানো, বিদ্যুতায়নের গতি বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। যৌথ সংবাদ সম্মেলন করেন কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল এবং সম্মেলনের আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েন।

সংবাদ সম্মেলনে মুরাত কুরুম বলেন, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে অতিরিক্ত প্রায় ৩৩০ বিলিয়ন ডলার ব্যয়ের মুখে পড়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দেশগুলোর অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে কতটা ঝুঁকির মধ্যে ফেলছে, এ ব্যয় তারই প্রতিফলন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যুতায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।

তিনি বলেন, ৩৫ বাই ৩৫ উদ্যোগের লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে বিদ্যুতের ব্যবহারের পাশাপাশি জ্বালানি ব্যবস্থায় রূপান্তর ত্বরান্বিত করতে হবে।

কপ৩১-এর আলোচনা বিষয়ক সভাপতি ক্রিস বোয়েন বলেন, বৈশ্বিক চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানে প্রায় ২৩ শতাংশ। ২০০৫ সালে এ হার ছিল ১৭ শতাংশ এবং ২০১৫ সালে ১৯ শতাংশ। অর্থাৎ বিদ্যুতায়নের অগ্রগতি এখনো ধীরগতির। ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশের লক্ষ্যে পৌঁছাতে হলে বর্তমান অগ্রগতির গতি চার গুণেরও বেশি বাড়াতে হবে। এ লক্ষ্য অর্জন জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন অনেক ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির তুলনায় সাশ্রয়ী। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইরেনা) তথ্য অনুযায়ী, বড় আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রায় ৯০ শতাংশই জীবাশ্ম জ্বালানির বিকল্পের তুলনায় কম ব্যয়বহুল। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনেও নবায়নযোগ্য জ্বালানি কয়লাকে ছাড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই বিশ্বের জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাই পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রযুক্তিগত সক্ষমতা এখন রয়েছে। প্রয়োজন কার্যকর পরিকল্পনা, বিনিয়োগ এবং বাস্তবায়নের গতি বাড়ানো।
সাইমন স্টিল বলেন, বিদ্যুতায়নের লক্ষ্য বাস্তবায়নে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ ও আঞ্চলিক প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছে দিতে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নিয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর জন্য অভিযোজন কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
বৈশ্বিক উষ্ণতা সাময়িকভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের ঝুঁকি থাকলেও সেই অতিক্রমের মাত্রা ও সময়কাল যতটা সম্ভব কমিয়ে দ্রুত লক্ষ্যমাত্রার নিচে ফিরে আসার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ জন্য নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এদিকে, কপ৩১-এর দ্বিতীয় দিনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি বৈশ্বিক রোডম্যাপ উপস্থাপন করেছে ব্রাজিল। এতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য দেশগুলোর করণীয় তুলে ধরা হয়েছে। নতুন জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করা, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মতো পদক্ষেপের কথা বলা হয়েছে।

রোডম্যাপের পাশাপাশি দেশটি বন উজাড় মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়েও পৃথক রোডম্যাপ উপস্থাপনের পরিকল্পনা জানিয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবে কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে দেশগুলোকে দিকনির্দেশনা দেওয়া।

রোডম্যাপটি উপস্থাপন করেন কপ৩০-এর সভাপতি ও ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো। তিনি বলেন, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা নয় কিংবা কপ৩১-এর আনুষ্ঠানিক আলোচনার অংশও নয়। বরং দেশগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করার জন্য একটি প্রস্তাব ও দিকনির্দেশনা। দেশভেদে জ্বালানি ব্যবস্থার বাস্তবতা ভিন্ন হওয়ায় প্রত্যেক দেশ নিজস্ব পরিস্থিতি অনুযায়ী এ রোডম্যাপ থেকে করণীয় নির্ধারণ করতে পারবে।

রোডম্যাপ উপস্থাপনের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল, কপ২৬-এর সভাপতি আলোক শর্মা এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বক্তব্য দেন।

আন্তোনিও গুতেরেস বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে আর নিষিদ্ধ বা অসম্ভব কোনো বিষয় হিসেবে বিবেচনা করার সময় নেই। এখন আলোচনার পর্যায় পেরিয়ে এ রূপান্তরকে সংগঠিত করা, অর্থায়ন নিশ্চিত করা এবং বাস্তবায়নের দিকে এগোতে হবে। কপ৩১ শেষে রোডম্যাপ এগিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আহ্বান জানান তিনি।

সম্মেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, জীবাশ্ম জ্বালানির শক্তিশালী স্বার্থগোষ্ঠীর প্রভাব মোকাবিলা এবং জলবায়ুবিজ্ঞানের পক্ষে অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, চীন এ ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, অন্য দেশগুলোরও সেই অগ্রগতির সঙ্গে তাল মেলানো প্রয়োজন।

কপ২৬-এর সাবেক সভাপতি আলোক শর্মা আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার গুরুত্ব উঠে আসে।

জ্বালানি ও পরিবহন খাতে দিনভর আলোচনা

কপ৩১-এর দ্বিতীয় দিনের কর্মসূচিতে মঙ্গলবারের মূল প্রতিপাদ্য ছিল এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্ট ডে বা জ্বালানি ও পরিবহন দিবস। দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো, জ্বালানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা এবং টেকসই পরিবহন নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের ব্লু জোনে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। পাশাপাশি ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার রূপান্তর নিয়েও আলোচনা হয়।

জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কারণ, সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণব্যবস্থা না থাকলে উৎপাদিত বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করা কঠিন। এ ক্ষেত্রে জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি, আন্তদেশীয় বিদ্যুৎ সংযোগ এবং আধুনিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিবহন খাতের আলোচনায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো, টেকসই গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং বিমান চলাচলে কম নিঃসরণকারী জ্বালানির ব্যবহারের প্রস্তাব পেশ করা হয়। টেকসই জেট ফুয়েল, পরিচ্ছন্ন পরিবহন প্রযুক্তি এবং পরিবহনব্যবস্থাকে আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া গ্রিন জোনে টেকসই পরিবহন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্পকারখানার কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, শিল্প ও পরিবহনসহ বিভিন্ন খাতে পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে বক্তারা বলেন, কপ৩১-কে শুধু প্রতিশ্রুতি ও আলোচনার সম্মেলনে সীমাবদ্ধ রাখলে চলবে না। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নিতে হবে। সম্মেলনের সিদ্ধান্ত ও উদ্যোগের সুফল মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছানোই হওয়া উচিত এবারের আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত